Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডোমারে বজ্রপাতে স্কুলছাত্র নিহত, আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৫ ২১:৫৯ | আপডেট: ২৪ জুন ২০২৫ ০৮:৪৮

প্রতীকী ছবি

নীলফামারী: নীলফামারীর ডোমারে বজ্রপাতে মো. হাসান (১৩) নামের ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার ছোট ভাইসহ তিনজন আহত হয়েছেন।

সোমবার (২৩ জুন) বিকেলে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নে চারজন হতাহতের ঘটনা ঘটে।

নিহত মো. হাসান বামুনিয়া মিস্ত্রীপাড়া এলাকার সাজু মিয়ার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

আহতদের মধ্যে একজন হলেন নিহত হাসানের ছোট ভাই মো. হোসাইন (৭), অপর দুইজন বারোবিশা এলাকার জয়নুল ইসলামের মেয়ে রেমি আক্তার (২২), বামুনিয়ার গোলাম মোস্তাফার ছেলে আব্দুল খালেক(৫০)।

স্থানীয়রা জানান, বিকেলে বৃষ্টির মধ্যে দোলাবাড়ি এলাকায় হাঁস আনতে গিয়েছিল হাসান ও তার ছোট ভাই। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই হাসানের মৃত্যু হয়। পাশেই থাকা হোসাইন বজ্রপাতের ঘটনায় অজ্ঞান হয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বিজ্ঞাপন

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মো. রায়হান বারী জানান, হাসপাতালে আনার আগেই এক কিশোরের মৃত্যু হয়। নিহতের ছোটভায়ের অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসা শেষে বাড়িতে নেয়া হয়েছে। আহত আরও দুইজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বামুনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মমিনুর রহমান বজ্রপাতে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো