Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলামোটরে এনসিপি নেতাকর্মীদের লক্ষ্য করে ককটেল হামলা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৫ ২৩:৪৯ | আপডেট: ২৪ জুন ২০২৫ ০০:৫২

বাংলামোটরে এনসিপি নেতাকর্মীদের লক্ষ্য করে ককটেল হামলা। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে দলের নেতাকর্মীদের লক্ষ্য করে ককটেল হামলা হয়েছে বলে দাবি করেছেন দলটি। এর প্রতিবাদে সোমবার (২৩ জুন) রাত ১১ টা ৪৫ মিনিটে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে।

এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

দলটির পক্ষ থেকে বলা হয়েছে, এনসিপির কেন্দ্রীয় অফিসের সামনে নেতাকর্মীদের লক্ষ্য করে রাত ১১ টার দিকে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এ ঘটনায় কেউ আহত হয়নি। তবে এ বিষয়ে পুলিশ এখনো কিছু ব্যবস্থা নিতে পারেনি।

রমনা বিভাগের উপ কমিশনার মাসুদ আলম বলেন, ‘ঘটনার বিষয়ে শুনেছি। সেখানে পুলিশ যাচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/ইউজে/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো