Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলর ভূঞাপুরে ১৮০০ মিটার কারেন্ট জাল পুড়িয়ে দিল প্রশাসন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৫ ১০:০৪

উদ্ধার হওয়া তার জনসম্মুখে পুড়িয়ে দেওয়া হয়।

টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে অভিযান চালিয়ে এক হাজার ৮০০ মিটার নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তা নদীর তীরে জনসম্মুখে পুড়িয়ে দেওয়া হয়।

সোমবার (২৩ জুন) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আব্দুল্লাহ খান। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. রিমা আক্তার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার আবু আব্দুল্লাহ খান বলেন, ‘মাছের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে আজ যমুনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এক হাজার ৮০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে তা নদীর তীরে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিসহ জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

বিজ্ঞাপন

উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. রিমা আক্তার বলেন, ‘১৯৫০ সালের মৎস্য আইন অনুযায়ী বিভিন্ন নদী, খাল-বিলে নিষিদ্ধ ঘোষিত অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরা নিষিদ্ধ ও আইনত দণ্ডনীয় অপরাধ। বিষয়টি বার বার বলার পরও কিছু জেলে তা মানছেনা। আজ যমুনা নদীতে অভিযান চালিয়ে ১৮০০ মিটার কারেন্ট জাল উদ্ধার করে তা পুড়িয়ে ফেলা হয়েছে। মাছের প্রজনন বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো