Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিলেট সীমান্তে আরও ১৯ জনকে পুশইন করল বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৫ ১০:২২ | আপডেট: ২৪ জুন ২০২৫ ১০:৪১

আটক কয়েকজন।

সিলেট: সিলেটের জৈন্তাপুর উপজেলায় ১৯ জন বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) দায়িত্বাধীন মিনাটিলা বিওপির সদস্যরা অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদেরকে আটক করেছে।

মঙ্গলবার (২৪ জুন) আনুমানিক ভোর ৫টার সময় বিএসএফ ৪ ব্যাটালিয়ন সীমান্তবর্তী দলের মাধ্যমে জৈন্তাপুর কেন্দ্রী গ্রামে ১৯ জন নারীপুরুষ ও শিশুকে পুশইন করে বাংলাদেশে পাঠানো হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সকলে বাংলাদেশি নাগরিক বলে স্বীকার করেন এবং ইতোপূর্বে অবৈধভাবে তারা বিভিন্ন সময়ে ভারতে গমন করেছিল বলে জানায়।

আটকদের মধ্যে ৩টি পরিবারে মোট ৬ জন পুরুষ, ৬ জন নারী ও ৭ শিশু রয়েছে। তাদের সকলের বাড়ী কুড়িগ্রাম বলে নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞাপন

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ১৯ জন নাগরিককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে নিকটস্হ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো