Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আকাশসীমা খুলে দিল কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৫ ১২:০২ | আপডেট: ২৪ জুন ২০২৫ ১৪:৫৮

ছবি: সংগৃহীত

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার ভয়ে ব্ন্ধ করে দেওয়া কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনের আকাশসীমা পুনরায় খুলে দেওয়া হয়েছে। একইসঙ্গে বিমান চলাচলে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে।

২৪ জুন (বাংলাদেশ সময়) রাত ৩টার পর থেকে দেশগুলো তাদের আকাশসীমা পুনরায় উন্মুক্ত করেছে এবং বর্তমানে দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত ও বাহরাইন রুটে সকল বাণিজ্যিক ফ্লাইট স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।

এই পরিস্থিতিতে যাত্রীদেরকে নিজ নিজ এয়ারলাইন্স অফিস বা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের হালনাগাদ সময়সূচি এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সম্পর্কে জানতে এবং ভ্রমণ কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, সোমবার (২৩ জুন) প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইন চলমান বৈশ্বিক পরিস্থিতির কারণে সাময়িকভাবে তাদের আকাশসীমা বাণিজ্যিক ফ্লাইট চলাচলের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল।

সারাবাংলা/ইউজে/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো