Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আইএমএফ’র দুই কিস্তি চলতি সপ্তাহেই পাওয়া যেতে পারে

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৫ ১২:৫৮ | আপডেট: ২৪ জুন ২০২৫ ১৪:৪৯

ঢাকা: চলমান ঋণ কর্মসূচির চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড়ের অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্বাহী বোর্ড। ফলে চলতি সপ্তাহেই ১৩০ ডলার পেতে পারে বাংলাদেশ।

বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র আইএমএফ’র দুই কিস্তির অর্থ ছাড়ের অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছে।

একটি সমন্বিত ও বাজারভিত্তিক মু্দ্রা বিনিময় হার চালু এবং সরকারের রাজস্ব আদায় বৃদ্ধির ব্যাপক প্রচেষ্টার অংশ হিসেবে কর প্রশাসনকে পুনর্গঠনে সরকারের সাম্প্রতিক উদ্যোগের পর কিস্তি ছাড়ে অগ্রগতি হয়েছে বলে জানা গেছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সোমবার ওয়াশিংটনে অনুষ্ঠিত সংস্থার বোর্ড সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ২৬ জুনের মধ্যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে এই তহবিল জমা হতে পারে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি আইএমএফর প্রথম অর্থ ছাড়। চতুর্থ কিস্তি ফেব্রুয়ারিতে পাওয়ার কথা থাকলেও, বাংলাদেশ গুরুত্বপূর্ণ কিছু সংস্কার শর্ত পূরণ করতে না পারায় বিলম্বিত হয়।

বিনিময় হারকে সম্পূর্ণ উদারীকরণ করা এবং জাতীয় রাজস্ব বোর্ডকে ঢেলে সাজানোর জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় চলতি বছরের শুরুর দিকে আইএমএফ বোর্ড ঋণ অনুমোদন স্থগিত করেছিল। ঢাকা ও ওয়াশিংটনের কর্মকর্তাদের মধ্যে কয়েক মাস ধরে আলোচনার পর দুই কিস্তি একইসঙ্গে ছাড়ে সম্মত হয়েছে আইএমএফ।

সারাবাংলা/আরএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো