Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চীন সফরের দ্বিতীয় দিন আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৫ ১২:৫৯ | আপডেট: ২৪ জুন ২০২৫ ১৪:৪৮

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী সান ওয়েইডংসহ চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকা: চীন সরকারের আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও-এর সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৪ জুন) বাংলাদেশ সময় সকাল ১১টায় এ বৈঠক হয়। এতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী সান ওয়েইডংসহ চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

চীন সফররত বিএনপি নেতাদের বরাত দিয়ে তিনি জানান, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উভয় পক্ষের আলোচনা শুরু হয়। চীনের পক্ষ থেকে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করা হয়েছে। তারা নতুন সরকারের সঙ্গে কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। বাংলাদেশের পক্ষ থেকে কৃষি, শিল্প, গার্মেন্টস, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়নে চীনের সহায়তা অব্যহত রাখার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া, বাণিজ্য অসমতা দূরীকরণে পদক্ষেপ গ্রহণসহ আধুনিক প্রযুক্তি, কর্মদক্ষতা বৃদ্ধির বিষয়ে সহায়তা প্রদানের আহ্বান জানিয়েছেন বিএনপি প্রতিনিধি দলের প্রধান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৈঠকে বিএনপির মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিহউল্লাহ, অধ্যাপক সুকামল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন এবং চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার।

সারাবাংলা/এজেড/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো