Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নেপালে বাংলাদেশি দূতের পরিচয়পত্র পেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৫ ১৩:০৯

পরিচয়পত্র পেশের মাধ্যমে নেপালে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করলেন নেপালে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শফিকুর রহমান।

নেপালে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শফিকুর রহমান দেশটির রাষ্ট্রপতি রামচন্দ্র পৌদেলের কাছে পরিচয়পত্র পেশ করেছেন। পরিচয়পত্র পেশের মাধ্যমে তিনি নেপালে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করলেন।

সোমবার (২৩ জুন) রাষ্ট্রপতি ভবনে নেপালের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশকালে রাষ্ট্রদূত শফিকুর রহমান রাষ্ট্রপতির কার্যালয় এবং নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, নেপালে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের আগে শফিকুর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ছিলেন।

সারাবাংলা/একে/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো