Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নগর ভবনে ইশরাক সমর্থকদের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৫ ১৪:২৯ | আপডেট: ২৪ জুন ২০২৫ ১৫:৪২

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবন।

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে ইশরাক সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতরা হলেন- মনির হোসেন (৪৫) ও মহিদুল ইসলাম (৩৫)। আহত দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, দুপুরের দিকে আহত অবস্থায় দুইজনকে জরুরি বিভাগ আনা হয়েছে। পরে আমরা জানতে পারি, ইশরাক হোসেনের দুই গ্রুপের সংঘর্ষে তারা আহত হয়েছেন।

এদিকে, ডিএসিসির চলমান পরিস্থিতি, সেবা কার্যক্রম এবং আন্দোলন নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। আজ বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো