Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জামিন পেলেন কণ্ঠশিল্পী নোবেল, মুক্তিতে বাধা নেই

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৫ ১৫:২৫ | আপডেট: ২৪ জুন ২০২৫ ১৭:৪৮

কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল।

ঢাকা: ইডেন কলেজ ছাত্রীকে ধর্ষণ মামলায় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৪ জুন) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহাবুবের আদালত এ আদেশ দেন। ফলে তার মুক্তিতে আর কোনো বাধা নেই।

এদিন নোবেলের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন। শুনানিতে তিনি বলেন, দুই পক্ষের মধ্যে আপস-মীমাংসা হয়ে গেছে। আসামি জামিন পেলে বাদীর কোনো আপত্তি নেই। বাদী আদালতে উপস্থিত রয়েছেন।

নোবেলের আইনজীবী মনির বলেন, নোবেলকে এক হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেছেন আদালত। আজই তিনি কারামুক্ত হবেন বলে আশা করি।

এর আগে, ১৮ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত নোবেলের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে এই দুজনের বিয়ে সম্পন্ন করে আদালতকে জানানোর নির্দেশ দেন। পরদিন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কারা ফটকে নোবেলের সঙ্গে ধর্ষণ মামলার বাদী সেই নারীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

গত ১৯ মে নোবেলের বিরুদ্ধে ধর্ষণ, নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে মামলা করেছিলেন ইডেন মহিলা কলেজের সাবেক ওই শিক্ষার্থী। পরে নোবেলকে ডেমরা থেকে গ্রেফতার করে পুলিশ। পরদিন ২০ মে তাকে কারাগারে পাঠানো হয়।

সারাবাংলা/আরএম/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো