Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শরীয়তপুর সদর হাসপাতালে দুদকের অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৫ ১৭:৩৫

শরীয়তপুর সদর হাসপাতালে অভিযান চালিয়েছে দুদক।

শরীয়তপুর: শরীয়তপুর সদর হাসপাতালে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি এবং রোগীদের কাছ থেকে অর্থ আদায়ের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে চিকিৎসার জন্য টাকা দাবি এবং নিম্নমানের চাল ব্যবহারের মতো বেশ কিছু গুরুতর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে দুদক জানিয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) সকাল সাড়ে ১১টায় দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযান শেষে দুদক কর্মকর্তা জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক আব্দুল কাইয়ুম এক রোগীর কাছে টাকা দাবি করেন বলে অভিযোগ উঠে। পরে অভিযোগের সত্যতা পায় দুদক। একইসঙ্গে এক রোগীর কাছ থেকে ১ হাজার ৩০০ টাকার বিনিময়ে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। এ ছাড়াও হাসপাতালের রন্ধনশালায় রোগীদের জন্য বরাদ্দ মিনিকেটে চালের পরিবর্তে কমমূল্যের মোটা চাল ব্যবহারের সত্যতা পায় দুদক। আর অনিয়মের অভিযোগগুলো খতিয়ে দেখছে দুদক। এ ঘটনায় দুদকের পক্ষ থেকে পরবর্তীতে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।

বিজ্ঞাপন

দুদক কর্মকর্তা আখতারুজ্জামান বলেন, ‘ সদর হাসপাতালে অভিযানে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। সার্জারি বিভাগের চিকিৎসক আব্দুল কাইয়ুম এক রোগীর কাছে টাকা দাবি করেন বলে অভিযোগ উঠে। এ ছাড়াও খাদ্যে নিম্নমানের চাল ব্যবহারের বিষয়টি গুরুতর। এসব অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো