Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কাতার প্রবাসীদের উদ্বিগ্ন না হয়ে সর্তক থাকার অনুরোধ বাংলাদেশের

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৫ ২০:১২ | আপডেট: ২৪ জুন ২০২৫ ২০:৪৯

কাতারে বাংলাদেশ দূতাবাস – (ফাইল ছবি : সংগৃহীত)

ঢাকা: কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের উদ্বিগ্ন না হয়ে সর্তকতা, শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে নিরাপদে অবস্থান করার জন্য অনুরোধ জানিয়েছে দেশটির বাংলাদেশ দূতাবাস।

মঙ্গলবার (২৪ জুন) কাতারের বাংলাদেশ দূতাবাস এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত সোমবার (২৩ জুন) সন্ধ্যায় কাতারে সংঘটিত উদ্‌ভূত পরিস্থিতিতে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ দূতাবাস কাতারে বসবাসরত সকল বাংলাদেশি নাগরিক ও তাদের পরিবাবর্গকে সার্বিক সহযোগিতা ও পাশে থাকার আশ্বাস প্রদান করছে। যদিও ঘটনা পরবর্তী কাতার সরকারের বিবৃতি অনুযায়ী পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা ক্ষীণ, তবে কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদেরকে উদ্বিগ্ন না হয়ে সর্তকতা, শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে নিরাপদে অবস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে।

বিজ্ঞাপন

এ পরিস্থিতিতে বাংলাদেশি নাগরিকদেরকে কাতারের প্রচলিত আইনকে সন্মান জানিয়ে সোমবার সংগঠিত ঘটনাসহ কাতারের স্বার্থ ও প্রচলিত আইন বিরোধী যেকোন ঘটনার ছবি, ভিডিও ও তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমসমূহে শেয়ার ও আপলোড করা থেকে বিরত থাকার অনুরোধ করা হল। এছাড়াও সম্ভাব্য অনাকাক্ষিত পরিস্থিতি এড়ানোর জন্য এ-সংক্রান্ত ভিডিও, ছবি ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অপসারণ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী কাতার সরকার কর্তৃক অনুমোদিত ছবি ও ভিডিও ছাড়া অন্য কোনো ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ।

এমতাবস্থায়, কাতারে বসবাসরত সকল বাংলাদেশীদেরকে জরুরী প্রয়োজনে কাতারের দোহাই বাংলাদেশ দূতাবাসের নিম্ন প্রদত্ত হটলাইন অথবা ইমেইল যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

জরুরী প্রয়োজনে (হটলাইন অথবা ইমেইল) যোগাযোগ

হটলাইন নম্বরঃ

+৯৭৪ ৩৩৬৬২০০০

অথবা ইমেইলঃ

[email protected] [email protected]

সারাবাংলা/একে/আরএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো