Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজবাড়ীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৫ ২২:৪৫

প্রতীকী ছবি

রাজবাড়ী: জেলার বালিয়াকান্দিতে পুকুরে ডুবে নাঈম মন্ডল নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) দুপুরে উপজেলার নবাবপুর ইউনিয়নের চর দক্ষিণবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত নাঈম মন্ডল চর দক্ষিনবাড়ি গ্রামের আনোয়ার মন্ডলের ছেলে।

জানা গেছে, সকালে বাড়ির পাশে খেলছিল নাঈম মন্ডল। খেলার কোনো একপর্যায় হঠাৎ সে পুকুরে পড়ে যায়। পরে অচেতন অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে দুপুরে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বালিয়াকান্দি উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ‘শিশুটি স্বজনেরা অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গিয়েছে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো