Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চসিকের সাবেক কাউন্সিলর সুমনের সম্পদ জব্দের আদেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৫ ২২:৫৬ | আপডেট: ২৫ জুন ২০২৫ ০০:২০

চসিকের সাবেক কাউন্সিলর জিয়াউল হক সুমন। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতা ও সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর জিয়াউল হক সুমন ও তার স্ত্রীর ১১ কোটি ৬২ লাখ টাকার স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৪ জুন) চট্টগ্রামের মহানগর আদালতের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. হাসানুল ইসলাম এ আদেশ দিয়েছেন।

দুদকের চট্টগ্রামের কৌঁসুলি মাহমুদুল হক মাহমুদ সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জিয়াউল হক সুমন নগরীর ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডের দু’বারের কাউন্সিলর ছিলেন। নগরীর ৩৯ নম্বর দক্ষিণ-মধ্যম হালিশহর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বিজ্ঞাপন

২০২৪ সালের ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে সুমন চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হন।

জানা গেছে, জিয়াউল হক সুমনের ১৫ কোটি টাকার এবং তার স্ত্রী শাহনাজ আকতারের ১ কোটি ৫৪ লাখ টাকার জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জনের তথ্যের ভিত্তিতে অনুসন্ধান চালাচ্ছে দুদক।

এ অবস্থায় তারা যাতে স্থাবর সম্পদ বিক্রি ও হস্তান্তরের চেষ্টা করতে না পারেন, সেজন্য এসব সম্পদ জব্দের জন্য দুদকের পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়। গত ১৮ জুন দুদকের উপসহকারী পরিচালক আপেল মাহমুদ বিপ্লব এ আবেদন করেন। মঙ্গলবার শুনানির পর আদালত সুমন ও তার স্ত্রীর স্থাবর সম্পদ জব্দের আদেশ দেন।

তাদের সম্পদের মধ্যে আছে- চট্টগ্রাম নগরীর নগরীর দক্ষিণ হালিশহরে একটি নয়তলা বাড়ি ও সেমিপাকা একতলা ঘর এবং মধ্য হালিশহর, দক্ষিণ হালিশহর, পতেঙ্গা ও দক্ষিণ পতেঙ্গায় ১৯টি জমি ও কয়েকটি পুকুর। এ ছাড়া, কক্সবাজার জেলার ঝিলংজা পৌর এলাকায় একটি আটতলা ভবনও জব্দের তালিকায় আছে।

সারাবাংলা/আরডি/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো