Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ম্যাচে ৫ সেঞ্চুরি করেও হার, হেডিংলিতে ভারতের লজ্জার রেকর্ড

স্পোর্টস ডেস্ক
২৫ জুন ২০২৫ ০৮:৪৮

ইংল্যান্ডের কাছে হেরে সিরিজে পিছিয়ে গেল ভারত

প্রথম ইনিংসে তিন সেঞ্চুরি, দ্বিতীয় ইনিংসে দুই; হেডিংলি টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে তিন অংক ছুঁয়েছেন ৫ জন ব্যাটার। এমন ব্যাটিং পারফরম্যান্সের পরেও ৫ম দিনে এসে ইংল্যান্ডের কাছে ৫ উইকেটে হারের তিক্ত স্বাদ পেয়েছে ভারত! অ্যান্ডারসন-শচীন টেস্ট সিরিজের প্রথম ম্যাচে এমন হারে ভারত গড়েছে এক লজ্জার রেকর্ড।

হেডিংলিতে সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমেছিল ভারত। ম্যাচের প্রথম দিনে সেঞ্চুরি পান ইয়াসাভি জসওয়াল ও শুভমান গিল। ম্যাচের দ্বিতীয় দিনে সেঞ্চুরি তুলে নেন রিশাভ পান্টও। তিন সেঞ্চুরির পরেও অবশ্য খুব বড় স্কোর গড়তে পারেনি ভারত। ৪১ রানে শেষ ৭ উইকেট হারিয়ে তারা করে ৪৭১ রান।

বিজ্ঞাপন

দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি তুলে নেন লোকেশ রাহুল। প্রথম ইনিংসের মতো এই ইনিংসেও দুর্দান্ত এক সেঞ্চুরি পেয়েছেন পান্ট। তবে প্রথম ইনিংসের মতো এবারও ভালো অবস্থানে থেকেও শেষের ব্যাটিং বিপর্যয়ে ৩৬৪ রানে গুটিয়ে যায় ভারত।

এক টেস্টে ৫ সেঞ্চুরি করেও দলের হারের ঘটনা ক্রিকেট ইতিহাসে এটাই প্রথম। এর আগে ১৯২৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ৪ সেঞ্চুরি করেও হারতে হয়েছিল অস্ট্রেলিয়াকে।

ভারতের লজ্জার রেকর্ড গড়ার দিনে রেকর্ড গড়েছে ইংল্যান্ডও। ৩৭১ রান তাড়া করে জিতেছেন তারা। নিজেদের টেস্ট ইতিহাসে এটা তাদের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। ২০২২ সালে বারমিংহামে ভারতের বিপক্ষেই ৩৭৮ রান তাড়া করে জিতেছিল তারা।

টেস্ট ইতিহাসে ৫ম দিনে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডে এই ম্যাচ আছে দ্বিতীয় স্থানে। ১৯৪৮ সালে এই লিডসেই ইংল্যান্ডের বিপক্ষে ৪০৮ রান তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো