Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরান থেকে পাকিস্তান হয়ে ফিরিয়ে আনা হবে বাংলাদেশিদের

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৫ ০৮:৪০ | আপডেট: ২৫ জুন ২০২৫ ১৬:৩৪

ঢাকা: ইরান থেকে দেশে ফিরে আসতে চেয়ে আবেদনকারীদের মধ্যে ৯০ জনকে পাকিস্তান স্থলসীমান্ত দিয়ে ফেরত আনা হবে। সীমান্ত পার হয়ে পাকিস্তানে সহজে প্রবেশ করা যাবে এমন তথ্য ইসলামাবাদকে দিয়েছে ঢাকা। এখন পর্যন্ত ২৫০ বাংলাদেশি দেশে ফিরতে নিবন্ধন করেছেন।

শুরুতে নারী–শিশুদের পাশাপাশি ইরানে চিকিৎসার জন্য যাওয়া লোকজনকে দেশে ফেরানোর পরিকল্পনা করা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র মতে জানা গেছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তেহরানের বাংলাদেশ দূতাবাসে যেসব বাংলাদেশি নিবন্ধন করেছেন তাদের স্থলপথে ইরান থেকে পাকিস্তানে নেওয়া হবে। দেশে ফিরতে বাংলাদেশিরা ইরানের মারজাভেহ থেকে বেলুচিস্তান প্রদেশের তাফতান সীমান্ত দিয়ে পাকিস্তানে প্রবেশ করবেন। এরপর তাদের ফ্লাইটে করাচি থেকে দুবাই ট্রানজিট নিয়ে ঢাকায় আনার পরিকল্পনা রয়েছে। করাচি থেকে দুবাই ছাড়াও অন্যান্য বিকল্প রুটও বিবেচনায় রাখা হচ্ছে। এরই মধ্যে প্রায় ৯০ জনের তথ্য পাকিস্তান কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়েছে। সরকারের উচ্চ পর্যায় থেকে ইরান থেকে বাংলাদেশিদের পাকিস্তান হয়ে ফেরত আনার বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানে বর্তমানে প্রায় দুই হাজার বাংলাদেশি অবস্থান করছেন। এর মধ্যে তেহরানে রয়েছেন প্রায় ৪০০ জন। দেশটিতে তালিকাভুক্ত বাংলাদেশির সংখ্যা ৬৭২ জন, যাদের মধ্যে শিক্ষার্থী রয়েছেন ৬৬ জন। দেশে ফিরতে আগ্রহী সব বাংলাদেশিকে দ্রুত নাম-ঠিকানা ও প্রয়োজনীয় তথ্যসহ তেহরানে বাংলাদেশ দূতাবাসে রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

এ লক্ষ্যে যেকোনো তথ্য ও সহায়তার জন্য হটলাইন নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে- বাংলাদেশ দূতাবাস, তেহরান (হটলাইন): +৯৮৯৯০৮৫৭৭৩৬৮, +৯৮৯১২২০৬৫৭৪৫। পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা (হটলাইন): +৮৮০১৭১২০১২৮৪৭।

সারাবাংলা/একে/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো