Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৫ ১২:০২ | আপডেট: ২৫ জুন ২০২৫ ১৪:৪৬

সারাদেশের দুয়েক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঢাকা: আজ তিন বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানানো হয়েছে।

ফলে যারা গরমে হাঁসফাঁস করছিলেন, তাদের জন্য আজকের দিন হতে পারে কিছুটা আরামদায়ক। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো