Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাবিতে জুলাই-আগস্টে সহিংসতা: তদন্ত কমিটিতে তথ্য দেওয়ার সময় বাড়ল

ঢাবি করেস্পন্ডেন্ট
২৫ জুন ২০২৫ ১৩:৫৩ | আপডেট: ২৫ জুন ২০২৫ ১৬:৩০

ঢাকা বিশ্ববিদ্যালয়।

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত বেআইনী ও সহিংস ঘটনায় জড়িত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য প্রদানের সময়সীমা ৩১ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

বুধবার(২৫ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জুলাই আন্দোলনে ক্যাম্পাসে সংঘটিত বেআইনী ও সহিংস ঘটনার তদন্ত কমিটির সদস্য-সচিব সাইফুদ্দিন আহমেদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট ক্যাম্পাসে সংঘটিত বেআইনী ও সহিংস ঘটনার অধিকতর তদন্তের জন্য সিন্ডিকেট কর্তৃক পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

বিজ্ঞাপন

তথ্য প্রদানের জন্য ই-মেইল: [email protected] অথবা প্রক্টর, ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবর আগামী ৩১ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত লিখিত অভিযোগ জমা দেওয়া যাবে। ইতোপূর্বে, যারা অভিযোগ জমা দিয়েছেন তারা পুনরায় অভিযোগ জমা দেওয়ার প্রয়োজন নাই।

এর আগে, কমিটি ১২৮ জন শিক্ষার্থীকে অভিযুক্ত করে রিপোর্ট প্রদান করেন এবং গত ১৭ মার্চ সিন্ডিকেট সভায় বিস্তারিত আলোচনা শেষে উক্ত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।

উল্লেখ্য, তথ্য-প্রমাণ প্রদানকারীদের পরিচয় গোপন রাখা হবে।

সারাবাংলা/কেকে/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো