Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গুলিস্তানে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৫ ১৪:৫১ | আপডেট: ২৫ জুন ২০২৫ ১৬:২৭

প্রতীকী ছবি

ঢার (২৫ জুন) বেলা পৌনে ১২টার দিকে গুলিস্তান হল মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষ অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. রাসেল জানান, গুলিস্তান হল মার্কেটের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। দেখতে পেয়ে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।

তবে কোন গাড়ি তাকে ধাক্কা দিয়েছে তা জানাতে পারেনি ওই পথচারী। আহত অবস্থায় ওই বৃদ্ধা তার নাম মাজেদা বেগম বলতে পারছিলেন। এছাড়া তার কোনো ঠিকানা জানা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। তবে এখনো তার কোনো স্বজন পাওয়া যায়নি।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএসআর/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো