Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাতক্ষীরা সীমান্তে ৬টি সোনার বারসহ নারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৫ ১৬:৫৮

চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

সাতক্ষীরা: সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টাকালে ছয়টি সোনার বারসহ নাসরিন নাহার (৩০) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৫ জুন) সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক নাসরিন নাহার একই উপজেলার ভোমরার টাওয়ার এলাকার ইমাম হোসেনের স্ত্রী।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, সোনা চোরাচালানের গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির বাকাল চেক পোস্টের হাবিলদার শাহীন আহমেদের নেতৃত্বে একটি দল আলীপুর এলাকায় অবস্থান নেয়। এ সময় ভোমরা সীমান্তের দিকে যাওয়ার পথে নাসরিন নাহারকে সন্দেহজনকভাবে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ছয়টি সোনার বার উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

উদ্ধারকৃত সোনার ওজন ৫১৭ গ্রাম ৮৫ মিলিগ্রাম, যার আনুমানিক মূল্য প্রায় ৭৬ লাখ ৭৪ হাজার ৫৩৭ টাকা।

তিনি আরও জানান, আটক নারীকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ এবং জব্দকৃত সোনা ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো