Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তেঁতুলিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ২ জন গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৫ ১৮:৫৪ | আপডেট: ২৫ জুন ২০২৫ ১৯:৩৮

তেঁতুলিয়া মডেল থানা। ছবি: সংগৃহীত

পঞ্চগড়: ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোয়েব আকতার মিয়া (৩৮) এবং উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য রুবেলকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ জুন) রাতে উপজেলার সদর ইউনিয়নের আজিজনগর এলাকা এবং শালবাহান ইউনিয়নের উত্তর বোয়ালমারী এলাকায় নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতার সোয়েব আকতার মিয়া তেঁতুলিয়া সদর ইউনিয়নের আজিজনগর এলাকার জামাল উদ্দিনের ছেলে। রুবেল শালবাহান ইউনিয়নের উত্তর বোয়ালমারী এলাকার মৃত আবু তাহের আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া মডেল থানার একটি পুলিশ দল অভিযান চালিয়ে তাদের বাড়ি থেকে আটক করে। পরে তাদের হামলা ও ভাঙচুর মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

বিজ্ঞাপন

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকসহ ২ জনকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো