Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিলেটে ৩ মাসের শিশুকে গলা কেটে হত্যা, বাবার গলায়ও ছুরিকাঘাত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৫ ২০:০৮ | আপডেট: ২৫ জুন ২০২৫ ২৩:১৯

ছবি: সংগৃহীত

সিলেট: সিলেট নগরীর মেজরটিলা এলাকায় তিন মাস বয়সী শিশু ইনায়া রহমানকে গলায় ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা আতিকুর রহমানের গলাতেও গুরুতর ছুরিকাঘাত করা হয়েছে।

বুধবার (২৫ জুন) বিকেলে নগরীর মেজরটিলা বাজার সংলগ্ন ইসলামপুর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ইনায়া রহমান নগরীর মেজরটিলা বাজার সংলগ্ন ইসলামপুর এলাকার সিএনজি অটোরিকশাচালক আতিকুর রহমানের মেয়ে।

প্রতিবেশীরা জানান, আতিকুর রহমান পরিবার নিয়ে নগরীর মেজরটিলা বাজার সংলগ্ন ইসলামপুর এলাকার আনসার মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। প্রতিদিনের মতো আজ দুপুরে খাবার খাওয়ার পর আতিকুর রহমান তার স্ত্রীসহ পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। হঠাৎ বিকেলের দিকে চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে দেখতে পান আতিকুর রহমানের পাশে তার মেয়ে ইনায়া রহমানের গলা কাটা এবং পাশেই আতিকুর রহমানেরও গলা অর্ধেক কাটা অবস্থায় পড়ে রয়েছে।

বিজ্ঞাপন

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু ইনায়াকে মৃত ঘোষণা করেন এবং আতিকুর রহমানকে দ্রুত হাসপাতালে ভর্তি করেন।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা কনস্টেবল রাজন বিষয়টি নিশ্চিত করেছেন।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) শাহপরাণ (রহ.) থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘আমরা খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন এবং প্রাথমিক তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।’

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো