Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজবাড়ীতে নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৫ ২০:৩২ | আপডেট: ২৫ জুন ২০২৫ ২৩:১৯

স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে পুলিশ।

রাজবাড়ী: নিখোঁজের তিন দিন পর রাজবাড়ীর সদর উপজেলার দাদশি ইউনিয়নের জয়রামপুর এলাকা থেকে আদর মল্লিক (১৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ জুন) বিকেলে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে জয়রামপুর গ্রামে পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আদর মল্লিক উপজেলার দাদশী ইউনিয়নের জয়রামপুর গ্রামের মৃত মজিবর মল্লিকের ছেলে।

নিহত আদরের বোন চায়না বলেন, ‘আমার ভাই মানসিক ভারসাম্যহীন ছিল। কারও সঙ্গে কখনো খারাপ আচরণ করে নাই। হিন্দু-মুসলিম যেই হোক দেখলেই সালাম দিত।’

তিনি আরও বলেন, ‘সোমবার (২৩ জুন) বিকেল থেকে আমার ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খুঁজাখুঁজি করি। বুধবার (২৫ জুন) সকালে থানায় সাধারণ ডায়েরি করা হয় এবং মাইকিং করা হয়। বিকেলে পুকুরে ভাইয়ের মরদেহ ভাসতে দেখা যায়।’ এ ঘটনার তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন পরিবারের সদস্যরা।

বিজ্ঞাপন

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, ‘স্থানীয়দের খবর পেয়ে এসে মরদেহটি উদ্ধার করি। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।’

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো