Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বন উজাড় করে নির্মিত শিপ ব্রেকিং ইয়ার্ড গুঁড়িয়ে দিল প্রশাসন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৫ ২০:৫৯

শিপ ব্রেকিং ইয়ার্ড। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সাগরতীরে সংরক্ষিত বনাঞ্চল উজাড় করে নির্মিত একটি শিপ ব্রেকিং ইয়ার্ড গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন।

বুধবার (২৫ জুন) দুপুরে উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের তুলাতলী এলাকায় ‘কোহিনূর স্টিল’ নামের এ শিপইয়ার্ড উচ্ছেদে অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন ও মো. মঈনুল হাসান এতে নেতৃত্ব দেন।

এ ছাড়া, অভিযানে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, আনসার, পরিবেশ অধিদফতর ও বন বিভাগের কর্মকর্তারা অংশ নেন।

জানা গেছে, শিপ ব্রেকিং ইয়ার্ড বিবিসি স্টিলের স্বত্বাধিকারী আবুল কাশেম, যিনি রাজা কাশেম নামে পরিচিত, তার স্ত্রীর নামে প্রায় পাঁচ একর ভূমি ইজারা দেখিয়ে ২০২২ সালে ‘কোহিনূর স্টিল’ শিপব্রেকিং ইয়ার্ডটি নির্মাণ করা হয়।

বিজ্ঞাপন

কিন্তু বন ও পরিবেশ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তুলাতলী এলাকায় যে ভূমিতে শিপ ব্রেকিং ইয়ার্ডটি গড়ে তোলা হয়, সেটি গেজেটভুক্ত বনভূমি। রাজা কাশেম ও তার স্ত্রীর নামে ওই ভূমি বরাদ্দ চেয়ে করা আবেদন নামঞ্জুর করেছিল জেলা প্রশাসন। সীতাকুণ্ডে সাতটি মৌজায় শিল্পকারখানা স্থাপনের অনুমতি আছে, কিন্তু তুলাতুলী অঞ্চল এর অন্তর্ভুক্ত নয়।

অনুমোদন ও ইজারা ছাড়াই বনভূমির ওপর দীর্ঘদিন ধরে কোহিনূর স্টিল অবৈধভাবে কার্যক্রম চালিয়ে আসছিল। একাধিকবার নোটিশ দেওয়ার পরও দখল না ছাড়ায় সেটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

সারাবাংলা/আরডি/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো