Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছরে একমত জামায়াতে ইসলামী

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৫ ২১:৪০ | আপডেট: ২৫ জুন ২০২৫ ২৩:১৮

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে কথা বলছেন জামায়াতের প্রতিনিধি দল। ছবি: সংগৃহীত

ঢাকা: প্রধানমন্ত্রীর সর্বোচ্চ ১০ বছর মেয়াদ নিয়ে জামায়াতে ইসলামী একমত বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।

বুধবার (২৫ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রফিকুল ইসলাম বলেন, ‘রাষ্ট্র পরিচালনার মূলনীতির সঙ্গে পঞ্চম সংশোধনীর আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস প্রতিস্থাপন করার বিষয়ে একমত হলেও বামপন্থীদের আপত্তি এসেছে। এনসিসি নিয়ে নতুন প্রস্তাব এসেছে। এতে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির নিয়োগের বিষয়টি বাদ দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘সাংবিধানিক ও সংবিধিবদ্ধ নিয়োগ কমিটির (সাসনিক) বিষয়ে অধিকাংশ দলই একমত, বিএনপি ছাড়া। স্বৈরাচারী শাসন থেকে দেশ জাতিকে রক্ষার জন্য এই সিদ্ধান্তে আমরা রাজি। আশা করি, ঐকমত্য কমিশন এ বিষয়ে শক্ত থাকবে।’

বিজ্ঞাপন

এর আগে জাতীয় সনদ তৈরির জন্য গত ২ জুন দ্বিতীয় দফার এ আলোচনা শুরু করে ঐকমত্য কমিশন।

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো