Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাহাত্তরের মূলনীতি ‘মুজিববাদী’, এর সঙ্গে এই প্রজন্মের সম্পর্ক নেই: আখতার

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৫ ২৩:০৪ | আপডেট: ২৬ জুন ২০২৫ ১৪:৫৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। ফাইল ছবি

ঢাকা: বাহাত্তরের সংবিধানে উল্লিখিত মূলনীতিগুলোকে ‘মুজিববাদী’ আখ্যা দিয়ে জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন মন্তব্য করেছেন, এই মূলনীতিগুলোর সঙ্গে বর্তমান প্রজন্মের কোনো সম্পর্ক নেই। তিনি সতর্ক করে বলেছেন, যদি সংস্কার বাস্তবায়ন করা না হয়, তবে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ব্যর্থ হবে।

বুধবার (২৫ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় আখতার হোসেন বিএনপি ও যারা সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) নিয়ে আপত্তি জানিয়েছে, জনগণের চাওয়া মাথায় রেখে তাদের একমত হওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন

আখতার হোসেন বলেন, ‘গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি নতুন রাষ্ট্র গঠনের দিকে এগোচ্ছি। সুতরাং, আমাদের জনগণের কথা মাথায় রাখতে হবে। তাই বিএনপি এবং সমমনা দলগুলোর কাছে আমাদের অনুরোধ, জনগণের আস্থা বজায় রাখতে আপনারা একমত হন।’

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো