Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৫ ২৩:২২

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। ছবি: সারাবাংলা

ঢাকা: ৪৫তম বিসিএসে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। বুধবার (২৫ জুন) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রকাশিত সূচিতে বলা হয়েছে, ৮ জুলাই থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৫তম বিসিএসে লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণদের মাঝে সাধারণ ক্যাডারের ৪৮১ জন এবং সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের পদে ১০৪ জনসহ মোট ৫৮৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হবে।

এ ছাড়া আরও বলা হয়, প্রকাশিত বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (https://bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

এর আগে, গত ১৮ জুন ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৬ হাজার ৫৫৮ জন। তারা মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।

সারাবাংলা/এনএল/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো