Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৫ ১৩:০৮ | আপডেট: ২৬ জুন ২০২৫ ১৩:১২

মরদেহ। প্রতীকী ছবি

যশোর: যশোরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার (২৬ জুন) ভোর ৪টার দিকে যশোর বেনাপোল সড়কের নতুনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, যশোর শহরের খড়কি স্টেডিয়াম পাড়া এলাকার আব্দুল হকের ছেলে মিলন (৪০) ও উপশহর সারথী মিল এলাকার লিটন হোসেনের স্ত্রী জুই (৩০)। স্থানীয়রা নিহত-আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

আহত দুইজন হলেন বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালি বেতাগা গ্রামের ফরিদ হোসেনের ছেলে মামুন (৩২) ও যশোর সদর উপজেলার এড়েন্দা গ্রামের মৃত নুর ইসলামের ছেলে মাসুদ (৪৫)।

যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, হতাহতরা একটি প্রাইভেটকারযোগে যশোর শহর থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নতুনহাট এলাকায় পৌঁছালে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান জুই ও মিলন নামে দুইজন। এছাড়া গুরুতর আহত হন মামুন ও মাসুদ নামে আরও দুইজন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো