Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মাসদার হোসেন মামলা: রিভিউ আবেদনের আদেশ ২৯ জুন

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৫ ১৫:০১ | আপডেট: ২৬ জুন ২০২৫ ১৮:৫৩

হাইকোর্ট। ছবি: সারাবাংলা

ঢাকা: বিচার বিভাগ পৃথকীকরণ ও বিচারকদের শৃঙ্খলাবিধি সংক্রান্ত ঐতিহাসিক মাসদার হোসেন মামলার রিভিউ আবেদনের আদেশের জন্য ২৯ জুন ঠিক করেছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (২৬ জুন) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

শুনানিতে শিশির মনির বলেন, মাসদার হোসেন মামলার নির্দেশনা বাস্তবায়নের মধ্যেই বিচার বিভাগের স্বাধীনতা নিহিত। আর এ মামলার রায় ঘিরেই সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাকে অসুস্থ বানিয়ে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছিল।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেন আপিল বিভাগ। ওই রায়ের আলোকে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা-সংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল। ২০০৫ সালেও এই রায় বহাল রাখেন আপিল বিভাগ।

সারাবাংলা/আরএম/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো