Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডোমারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৫ ১৬:৩১

প্রতীকী ছবি

নীলফামারী: নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হিরা (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হিরা চিলাহাটি ভোগডাবুরী ইউনিয়নের টিটি পাড়ার বাসিন্দা মৃত ধরিউদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন টাইলস মিস্ত্রি ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হিরা টাইলসের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিক আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মৃত ঘোষণা করেন।

চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. খোরশেদুল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো