Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে কেএমপি সদর দফতর ঘেরাও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৫ ১৯:৩৭ | আপডেট: ২৬ জুন ২০২৫ ২০:৪০

বিক্ষুব্ধ ছাত্র-জনতা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানায়।

খুলনা: খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মো. জুলফিকার আলী হায়দারের পদত্যাগের দাবিতে কেএমপি সদর দফতর ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্র-জনতা। উপপরিদর্শক (এসআই) সুকান্ত দাসকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করার পর ছেড়ে দেওয়ার প্রতিবাদে এ কর্মসূচি পালন করছেন তারা।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল ৪টা থেকে খানজাহান আলী সড়কে কেএমপি কার্যালয়ের সামনে এই বিক্ষোভ শুরু হয়। এ সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানায়।

পরে কেএমপি কমিশনার জুলফিকার আলী হায়দার গণমাধ্যমকে জানান, পুলিশের এসআই সুকান্ত দাসকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৫ জুন) বিকেলে উপপরিদর্শক সুকান্ত দাসকে খানজাহান আলী থানা এলাকা থেকে স্থানীয়রা মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। তিনি বর্তমানে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায় কর্মরত আছেন। তিনি আদালতে একটি মামলার সাক্ষী দিতে খুলনায় এসেছিলেন। তার বিরুদ্ধে গত ১২ ডিসেম্বর খুলনা সদর থানায় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়, যা বর্তমানে ডিবিতে তদন্তাধীন। এ ছাড়াও, বিএনপির নগর সভাপতি শফিকুল আলম মনার বাড়ি ভাঙচুরসহ তার বিরুদ্ধে আরও দুটি মামলা চলমান রয়েছে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো