Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিএনপি নেতার বাড়ি ভাঙচুর / এসআই সুকান্ত গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৫ ১৯:৫৪ | আপডেট: ২৬ জুন ২০২৫ ২০:৪০

এসআই সুকান্ত কুমার দাস

চুয়াডাঙ্গা: খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনার বাড়ি ভাঙচুরসহ চারটি মামলার এজাহারভুক্ত আসামি এবং নানা অভিযোগে অভিযুক্ত পুলিশের উপপরিদর্শক (এসআই) সুকান্ত কুমার দাসকে চুয়াডাঙ্গায় গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকালে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে গ্রেফতার দেখিয়ে সদর উপজেলা আমলী আদালতে সোপর্দ করা হয়। আদালতের জ্যেষ্ঠ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।

গ্রেফতার সুকান্ত কুমার দাস খুলনার ডুমুরিয়া থানার কালিকাপুর গ্রামের শত্রুঘ্ন দাসের ছেলে। তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার তিওরবিলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

জানা যায়, সম্প্রতি ছুটিতে নিজের খুলনার বাড়িতে অবস্থানকালে গত মঙ্গলবার (২৪ জুন) স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকে ধরে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। প্রাথমিক চিকিৎসা শেষে পুলিশ তাকে ছেড়ে দিলে খুলনায় তাকে গ্রেফতারের দাবিতে আন্দোলন শুরু হয়।

চুয়াডাঙ্গা আদালত পরিদর্শক নাসির উদ্দিন জানান, গত বছরের ১২ ডিসেম্বর খুলনা সদর থানায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি সুকান্ত দাস। তিনি স্বেচ্ছায় চুয়াডাঙ্গা সদর থানায় হাজির হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো