Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৫ আগস্ট ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস’: সারজিস

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৫ ২০:০৮ | আপডেট: ২৭ জুন ২০২৫ ১৩:৫১

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্যসংগঠক (উত্তরাঞ্চল) মো. সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে ৫ আগস্ট দিনটিকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ এবং ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস’ হিসেবে হিসেবে উল্লেখ করেছেন ।

বুধবার (২৬ জুন) বিকেলে দেওয়া ফেসবুক পোস্টে সারজিস আলম লেখেন, ‘‘৮ আগস্ট দ্বিতীয় স্বাধীনতা শুরু হয়নি। দ্বিতীয় স্বাধীনতা নষ্টের, ছাড় দেওয়ার এবং বিপ্লব বেহাতের কর্মযজ্ঞ শুরু হয়েছে। ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ এবং ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস’।”

এই পোস্টে তিনি ৮ আগস্ট নয়, বরং ৫ আগস্ট দিনটিকেই বাংলাদেশের দ্বিতীয় মুক্তির সূচনাদিবস হিসেবে চিহ্নিত করার পক্ষেই অবস্থান নেন।

বিজ্ঞাপন

সাম্প্রতিক সময়ে ‘জুলাই গণঅভ্যুত্থান’ ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। রাজনৈতিক দল ও সংগঠনগুলোর অনেক নেতাই এই ঘটনাকে গণতন্ত্র ও স্বাধিকার আন্দোলনের নতুন ধারা হিসেবে মূল্যায়ন করছেন।

পোস্টটি দেওয়ার ৪০ মিনিটের মধ্যেই প্রায় ১৮ হাজার রিঅ্যাকশন, ২ হাজার মন্তব্য এবং ১৬১ শেয়ার হয়।

উল্লেখ্য, এনসিপির বিভিন্ন শাখা এরই মধ্যেই ‘দ্বিতীয় স্বাধীনতা’ ধারণাকে কেন্দ্র করে কর্মসূচি গ্রহণ করেছে। এখন সেটিকে নির্দিষ্ট একটি দিনে রূপ দেওয়ার প্রস্তাবনা প্রকাশ করলেন দলটির কেন্দ্রীয় নেতা সারজিস আলম।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো