Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টেস্টে বাংলাদেশের ২৫ বছর উদযাপনে মিরপুরে অনার্স বোর্ড

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৫ ২১:০৪

২০০০ সালের ২৬ জুন লন্ডনে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় ১০ নম্বর দেশ হিসেবে টেস্ট মর্যাদা পেয়েছিল বাংলাদেশ। বাংলাদেশ তাদের প্রথম টেস্ট খেলতে নামে ১০ নভেম্বর। দেখতে দেখতে কেটে গেছে প্রায় ২৫ বছর। টেস্ট ক্রিকেটে ২৫ বছর পূর্তি উদযাপনটা বেশ ঢাকঢোল পিটিয়ে করার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হচ্ছেও তেমনটা।

বেশ কয়েকদিন আগে থেকে ‘বাংলাদেশ সেলিব্রেটিং ২৫ ইয়ার ইন টেস্ট ক্রিকেট’ শিরোনামে বিভাগীয় শহরগুলোতে নানা আয়োজনে রজতজয়ন্তী উদযাপন করে আসছিল ক্রিকেট বোর্ড। টেস্ট মর্যাদা পাওয়ার মাইলফলকের দিনটাকে স্মরণীয় করে রাখতে আজ কেন্দ্রীয় আয়োজন রাখা হয় হোম অব ক্রিকেট, মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

বিজ্ঞাপন

নানান আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয় ‘বাংলাদেশ সেলিব্রেটিং ২৫ ইয়ার ইন টেস্ট ক্রিকেট’। এর মধ্যে আজ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধন করা হয় অনার্স বোর্ডের। যেখানে ২০০০ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশের হয়ে টেস্ট খেলা সকল ক্রিকেটারে নাম রাখা হয়েছে।

সবার ওপরে শোভা পাচ্ছে আকরাম খানের নামটি। আর সর্বশেষ নামটি তানজিম সাকিবের। হাবিবুল বাশার সুমন, মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহসহ সকলের নাম রয়েছে অনার্স বোর্ডে। কোন মাঠে অভিষেক, ক্যাপ নাম্বার কতো এবং কতো সালে অভিষেক সব কিছু উল্লেখ করা হয়েছে বোর্ডে।

অনার্স বোর্ড আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিসিবি সভাপতি আমিনুল ইসলামসহ বোর্ডের অন্য পরিচালকা এই সময় উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো