Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তির ফল প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৫ ২০:৩৮ | আপডেট: ২৭ জুন ২০২৫ ০০:১২

জাতীয় বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

ঢাকা: ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে শনিবার (২৮ জুন) থেকে।

বৃহস্পতিবার (২৬ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে প্রথম মেধা তালিকায় স্থান পেয়েছে ২ লাখ ৬৫ হাজার ৩৬৪ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের ২৮ জুন থেকে ভর্তি ফরম ডাউনলোড করে সংশ্লিষ্ট কলেজের সাথে যোগাযোগ করে ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

বিজ্ঞাপন

এর আগে, দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটিভ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভাইস চ্যান্সেলর জানান, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৫ লাখ ৬০ হাজার ৫৯৫ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে চার লাখ ৬০ হাজার ৭০৬ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৩৩ দশমিক ২৮ ভাগ পরীক্ষার্থী পঞ্চাশের ওপর নম্বর পেয়েছেন। আর ৬৬ দশমিক ৭২ ভাগ শিক্ষার্থী ৫০ নিচে নম্বর পেয়েছেন।

তিনি জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় ৪ লাখ ৪০ হাজার আসন রয়েছে। এদের মধ্যে যারা অনার্সে ভর্তি হতে পারবে না তারা পাস কোর্স, কারিগরি এবং অন্যান্য শাখায় ভর্তি হতে পারবে।

সারাবাংলা/এনএল/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো