Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বেবিচক চেয়ারম্যান মঞ্জুর কবীরকে সরাল সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৫ ২০:৫৬ | আপডেট: ২৭ জুন ২০২৫ ০০:১২

এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানের পদ থেকে এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়াকে সরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, তাকে বাংলাদেশ বিমান বাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

গত বছরের ১৩ আগস্ট প্রেষণে বেবিচক চেয়ারম্যান নিয়োগ পেয়েছিলেন মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।

এ ছাড়া ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উপ-পরিচালক (এভ-সেক, কিউঅ্যান্ডআই) স্কোয়াড্রন লিডার এস এম তানজিল আহসানকে বিমান বাহিনীতে ফিরিয়ে নিতে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন উপ-পরিচালক (এভ-সেক, কিউঅ্যান্ডআই) নিয়োগ পেয়েছেন স্কোয়াড্রন লিডার রাকিব আহমেদ তাওয়াব। এ জন্য তার চাকরি বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে বেবিচকের চেয়ারম্যান এখনো কাউকে নিয়োগ দেওয়া হয়নি।

সারাবাংলা/ইউজে/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো