Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নাইক্ষ্যংছড়িতে ৯০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৫ ২৩:২৬

মাদকসহ দুই নারীকে আটক করে বিজিবি।

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজুআমতলী সীমান্তে অভিযান চালিয়ে ৯০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে কক্সবাজার ৩৪ বিজিবির অধীনস্থ রেজুআমতলী বিওপির জোয়ানরা হাজমপাড়া সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক নারীরা হলেন- মৃত খাইরুল বাশারের স্ত্রী মোছাম্মদ গোলজাহার (৩২) এবং কামাল হোসেনের স্ত্রী মোছাম্মদ কুলছুমা (২৮)। তারা উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক-সি’র বাসিন্দা।

বিজিবি সূত্র জানায়, তাদের কাছে তথ্য ছিল, মিয়ানমার থেকে একটি বড় মাদকের চালান সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এই তথ্যের ভিত্তিতে দুপুর দেড়টার দিকে বিজিবির একটি বিশেষ টহলদল ওই এলাকায় অবস্থান নেয়।

বিজ্ঞাপন

কিছুক্ষণ পর দুই নারী একটি ব্যাগ হাতে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করে।

বিজিবি জানিয়েছে, তাদের বহন করা ব্যাগ তল্লাশি করে ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) বলেন, ‘সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির নিয়মিত টহল দল সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।’

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো