Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নড়াইলে বজ্রপাতে কৃষক নিহত, আহত ২ গৃহবধূ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৫ ২৩:৩৪

বজ্রপাত। প্রতীকী ছবি

নড়াইল: নড়াইলের শাহাবাদ ইউনিয়নে বজ্রপাতে মিঠুন বিশ্বাস (২০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ছাড়া একই দিনে পৃথক বজ্রপাতে আরও দুই গৃহবধূ আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে ইউনিয়নের চাঁদপুর গ্রামে এসব দুর্ঘটনা ঘটে।

নিহত মিঠুন চাঁদপুর গ্রামের আমিনুর বিশ্বাসের ছেলে। আহতদের নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত হয়েছেন- চাঁদপুর গ্রামের আমির হোসেনের স্ত্রী লাভলী বেগম (৩৮) এবং পাশের দুর্গাপুরের লিলি বেগম (৬০)।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে মিঠুন তার বাড়ির পাশের জমিতে কাজ করার সময় হঠাৎ বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। এতে বজ্রপাতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

নড়াইল জেলা হাসপাতালের চিকিৎসক ডাক্তার সোহেলী জামান জানান, কৃষক মিঠুনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। বজ্রপাতে তার শরীর ঝলসে গিয়েছিল। আহত দুই নারীর চিকিৎসা চলছে। তারা আশঙ্কামুক্ত আছেন।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো