Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ক্লাব বিশ্বকাপ ২০২৫ / ৩০০ গোলে মেসি-রোনালদোকে ছাড়িয়ে গেলেন হালান্ড

স্পোর্টস ডেস্ক
২৭ জুন ২০২৫ ১০:২৩ | আপডেট: ২৭ জুন ২০২৫ ১০:২৪

দ্রুততম সময়ে ৩০০ গোলে হালান্ডের রেকর্ড

ইংলিশ প্রিমিয়ার লিগ কিংবা চ্যাম্পিয়নস লিগ, গত মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে সময়টা একেবারেই ভালো কাটেনি তার। এবারের ক্লাব বিশ্বকাপেও নিজেকে মেলে ধরতে পারেননি আরলিং হালান্ড। জুভেন্টাসের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বদলি হিসেবে নেমে গোল করেই ইতিহাস গড়লেন তিনি। দ্রুততম সময়ে ৩০০ গোলের মাইলফলক ছুঁয়ে মেসি-রোনালদোকে ছাড়িয়ে গেছেন হালান্ড।

জুভেন্টাসের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না হালান্ড। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে সাত মিনিটের মাথায় গোল করেই নতুন এক মাইলফলক ছুঁয়েছেন তিনি।

ক্লাব ও জাতীয় দল মিলিয়ে হালান্ডের গোলসংখ্যা এখন ৩০০। তিনি এই কীর্তি ছুঁয়েছেন মাত্র ৩৭০ ম্যাচে। ফুটবল ইতিহাসে এত কম ম্যাচে ৩০০ গোল ছোঁয়ার রেকর্ড আর নেই।

বিজ্ঞাপন

হালান্ড ছাড়িয়ে গেছেন এমবাপে-মেসি-রোনালদোদের। হালান্ডের আগে রেকর্ডটি ছিল এমবাপের। তিনি ৩০০ গোল ছুঁয়েছিলেন ৪০৯ ম্যাচে। মেসি এই কীর্তি গড়েছিলেন ৪১৮ ম্যাচে। রোনালদো ৩০০ গোল ছুঁয়েছেন ৫৫৪ ম্যাচে।

হালান্ড সবচেয়ে বেশি গোল করেছে ম্যানচেস্টার সিটির হয়ে। এই ক্লাবের হয়ে তিনি করেছেন ১৪৫ ম্যাচে ১২৪ গোল। হালান্ডের পা থেকে দ্বিতীয় সর্বোচ্চ ৬৭ গোল এসেছে জার্মান কাল্ব বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে। নরওয়ের হয়ে ২৪ বছর বয়সী হালান্ড করেছেন ৪৩ গোল। বাকি গোল এসেছে সলজবুর্গ, ব্রেনে ও মল্ডের হয়ে।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো