Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লন্ডনে বৈঠকের পর রাজনৈতিক অস্থিরতার অবসান হয়েছে: ফারুক

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২৫ ১৫:০১ | আপডেট: ২৭ জুন ২০২৫ ১৭:২৬

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।

ঢাকা: লন্ডনে বৈঠকের পর রাজনৈতিক অস্থিরতা বা ধোঁয়াশার অবসান হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।

তিনি বলেছেন, ‘নির্বাচন নিয়ে দেশের মানুষ কিন্তু হতাশার মধ্যে রয়েছে। লন্ডনে বৈঠকের পর রাজনৈতিক অস্থিরতা বা ধোঁয়াশার অবসান হয়েছে এবং এখন সময় এসেছে একটি গ্রহণযোগ্য নির্বাচনের।’

শুক্রবার (২৭ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

‘রমজানের আগে দেশে ভোট হবে। আর বিলম্ব নয়’, এমন মন্তব্য করে আগামী রমজান মাসের আগেই জাতীয় নির্বাচন আয়োজন করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে জাতির সামনে একটি ‘নজির স্থাপন’-এর আহ্বান জানান জয়নুল আবদীন ফারুক।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “এরশাদ সরকারের পতনের পর বিচারপতি শাহাবুদ্দিন তিন মাসের মধ্যেই নির্বাচন দিয়েছিলেন। সেই উদাহরণ অনুসরণ করেই রোজার আগেই নির্বাচন দিতে হবে।”

বিএনপি নেতা ফারুক সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘নির্বাচন হলে বিএনপি সবচেয়ে বেশি গুরুত্ব দেবে শিক্ষা খাতে।’ তিনি অভিযোগ করেন, “বর্তমান সরকারের সময় ডা. দীপু মনির নেতৃত্বে শিক্ষা ব্যবস্থার চরম অবনতি হয়েছে। শেখ হাসিনা ও তার বাবা দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।”

তিনি বলেন, “যারা গণতন্ত্রের কথা বলে, তারা কখনো শিক্ষার কথা বলেনি। শিক্ষা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়, এটা এখন স্পষ্ট।”

সারাবাংলা/এফএন/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো