Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশে করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ১০

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২৫ ২০:০২ | আপডেট: ২৭ জুন ২০২৫ ২২:৪৫

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় চলতি বছর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০ জন এবং সর্বোমোট ২৯ হাজার ৫১৯ জনে।

এছাড়া, একই সময়ে আরও ১০ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এ নিয়ে করোনায় চলতি বছর মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫২৮ জন এবং সর্বোমোট ২০ লাখ ৫২ হাজার ৭৩ জনে।

শুক্রবার (২৭ জুন) সন্ধায় স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৯৯টি নমুনা পরীক্ষা করে ১০ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়। এছাড়া, একজনের মৃত্যু হয়েছে এই ভাইরাসের সংক্রমণে। এ নিয়ে সর্বোমোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫১৯ জনে। আর শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ৭৩ জনে।

বিজ্ঞাপন

এর আগে, গতকাল বৃহস্পতিবার ১৯ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়। তবে এ সময়ে করোনায় কোনো মৃত্যু হয়নি।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সারাবাংলা/এমএইচ/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো