Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বড়াল নদীতে গোসলে নেমে প্রাণ গেল চাচাতো ভাই-বোনের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২৫ ২০:২৯ | আপডেট: ২৮ জুন ২০২৫ ১১:৫৯

প্রতীকী ছবি

পাবনা: পাবনার ফরিদপুর উপজেলার বড়াল নদীর পানিতে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ জুন) দুপুরে পৌর শহরের থানা পাড়া মহল্লায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো— উপজেলার উত্তর থানাপাড়া এলাকার আবু সামা কাউন্সিলের মেয়ে তিন্নি খাতুন (১০) ও একই এলাকার মোহাম্মদ আলমগীর হোসেনের একমাত্র ছেলে জোবায়ের আহমেদ (৮)।

স্বজনরা জানায়, দুপুরের দিকে বাড়ির পাশে বড়াল নদীতে তিন্নি ও জোবায়ের গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে দুই শিশু পানিতে তলিয়ে যায়। অন্যরা দ্রুত তাদের খোঁজাখুঁজি শুরু করেন, কিছুক্ষণ পর তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসনাত জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো