Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিরপেক্ষতা যাচাইয়ে আগে স্থানীয় সরকার নির্বাচন দরকার: নুর

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২৫ ২৩:১৫

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ছবি: সংগৃহীত

ঢাকা: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, প্রশাসনের ফিটনেস ও নিরপেক্ষতা প্রমাণ করার জন্য জাতীয় নির্বাচনের আগে অন্তত সিটি করপোরেশন, উপজেলা বা পৌরসভার নির্বাচন হওয়া উচিত।

শুক্রবার (২৭ জুন) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলের বিশেষ বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

নুরুল হক বলেন, ‘এই সরকার আগের মতো দিনের ভোট রাতে করে কিনা, স্থানীয় সরকার নির্বাচন হলে তারও প্রমাণ পাওয়া যাবে। অন্তর্বর্তী সরকার ও বর্তমান প্রশাসন একটি বিশেষ দলের দিকে ঝুঁকে পড়েছে। তাদের ধারণা, ওই দলই আগামীতে ক্ষমতায় আসছে, ফলে পদ-পদবির আশায় তারা আগেভাগেই তাদের তোষামোদ করা শুরু করে দিয়েছে ‘

বিজ্ঞাপন

সেই দলের নেতারা কোথাও গেলে তাদের ভিআইপি প্রটোকল দেওয়া হয় অভিযোগ করে নুর আরও বলেন, ‘কোনো বিশেষ দলকে মাথায় তোলার প্রবণতা বাদ দিতে হবে। স্থানীয় পর্যায়ে সরকারের সুরক্ষা কার্যক্রমে সকল রাজনৈতিক দলের মতামত নিতে হবে।’

তিনি আরও জানান, আনুপাতিক হারে নির্বাচন নিয়ে একটি প্রধান রাজনৈতিক দল ছাড়া সব দলই একমত। তিনি বলেন, ‘প্রার্থী সবল বা দুর্বল হোক, আগামী নির্বাচনে গণঅধিকার পরিষদ ৩০০ আসনে প্রার্থী দেবে।’

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো