Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৫ ০৯:৪৯ | আপডেট: ২৮ জুন ২০২৫ ১১:৫৮

মরদেহ। প্রতীকী ছবি

খুলনা: খুলনা মহানগরী লবণচরার রূপসা টোল প্লাজার সামনে রাস্তা পারাপারের সময় প্রাইভেট কারের ধাক্কায় আল মামুন (৪৭) নামের এক পথচারী নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ জুন) রাত পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল মামুন রূপসা উপজেলার জাবুসা এলাকার আব্দুল মালেকের ছেলে। তিনি চায়ের দোকানদার ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে পথচারী মামুন রাস্তা পারাপারের সময় উলটো পথে আসা একটি প্রাইভেটকার চাপা দিলে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা গাড়িসহ চালককে আটক করে পুলিশে দেয়।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আটক চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো