Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ / সাকিবকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি, কী ভাবছেন তাইজুল?

স্পোর্টস ডেস্ক
২৮ জুন ২০২৫ ০৯:৫৩ | আপডেট: ২৮ জুন ২০২৫ ১১:৫৭

টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের দ্বারপ্রান্তে তাইজুল

শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ হারের দ্বারপ্রান্তে বাংলাদেশ। কলম্বোতে ম্যাচের তৃতীয় দিনে লংকানদের বড় লিড পাওয়ার ইনিংসে বাংলাদেশের হয়ে আলো ছড়িয়েছেন শুধুই তাইজুল ইসলাম। প্রথম ইনিংসে ৫ উইকেট তুলে নিয়ে নতুন মাইলফলকও ছুঁয়েছেন তিনি। তাইজুলের সামনে এখন সাকিব আল হাসানকে টপকে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার রেকর্ড হাতছানি দিচ্ছে। এই রেকর্ড নিয়ে কী ভাবছেন তাইজুল?

টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট সাকিবের। ২৪৬ উইকেট নিয়ে সবার উপরে আছেন তিনি। তবে তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন তাইজুল। গতকালের ফাইফারের পর তাইজুলের উইকেটসংখ্যা ২৩৭। সবকিছু ঠিকঠাক থাকলে নিকট ভবিষ্যতেই সাকিবকে ছাড়িয়ে যাবেন তিনি।

বিজ্ঞাপন

সাকিবকে ছাড়িয়ে সবার উপরে যেতে পারলে খুব বেশি ভালো লাগা কাজ করবে, বলছেন তাইজুল, ‘সাকিব ভাইকে ছাড়ায়ে পারি বা না পারি, সাকিব ভাই অবশ্যই অনেক বড় ক্রিকেটার। যখন লিজেন্ডদের ছাড়িয়ে যাবেন, মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করবে। এটা পারফরম্যান্সের খেলা। সেদিক থেকে আমার ভালো লাগাটাই স্বাভাবিক।’

সাকিবকে ছাড়িয়ে যাওয়ার পর তার কী লক্ষ্য? তাইজুল জানালেন সেটাই, ‘সবারই একটা লক্ষ্য থাকে। আমার নির্দিষ্ট এত উইকেট হবে এরকম কোনো টার্গেট নেই। যতদিন বাংলাদেশের হয়ে খেলবে ততদিন ভালো পারফর্ম করতে চাই। দলকে ভালো ফলাফল এনে দিতে চাই।’

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো