Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যে কারণে টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন শান্ত

স্পোর্টস ডেস্ক
২৮ জুন ২০২৫ ১২:৫৭ | আপডেট: ২৮ জুন ২০২৫ ১৭:১১

টেস্টের নেতৃত্ব ছাড়লেন শান্ত

শ্রীলংকা সফরের আগেই আভাসটা দিয়েছিলেন তিনি। তবে এভাবে যে টেস্টে ফরম্যাটের নেতৃত্ব ছাড়বেন, সেটা হয়তো অনেকেই ভাবেননি। কলম্বোতে দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার পর সংবাদ সম্মেলনে হঠাৎ নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু কী কারণে অধিনায়কত্ব ছাড়লেন শান্ত?

কয়েক মাসের ব্যবধানে টি-২০ ও ওয়ানডে ফরম্যাটের নেতৃত্ব হাতছাড়া হয়েছিল শান্তর। বিশেষ করে শ্রীলংকা সফরের ঠিক আগে মিরাজকে ওয়ানডে অধিনায়ক করার পর থেকেই গুঞ্জন ছিল, ক্ষোভ থেকেই টেস্টের নেতৃত্ব ছাড়বেন শান্ত। কলম্বোতে ইনিংস ব্যবধানে ম্যাচ হেরে সিরিজ পরাজয়ের পর সংবাদ সম্মেলনের শুরুতে এই ব্যাপারে কিছুই বললেন না শান্ত।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলন শেষ হওয়ার ঠিক আগে শান্ত ফাটালেন বোমা। নাটকীয়ভাবে বললেন, ‘আমার একটা ঘোষণা আছে।’

সেই ঘোষণাটা কী, এটা ততোক্ষণে প্রায় সবারই বুঝা শেষ। শান্ত জানালেন ঠিক কী কারণে টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন তিনি, ‘আমি বাংলাদেশ দলের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়াচ্ছি। টেস্ট ফরম্যাটে আর এই দায়িত্ব পালন করতে চাই না। পরিষ্কারভাবে বলতে চাই, এটা ব্যক্তিগত কিছু নয়। দলের ভালোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছি। ড্রেসিংরুমে লম্বা সময় ধরে থাকার সুযোগ আমার হয়েছে। ব্যক্তিগতভাবে মনে করি, তিন ফরম্যাটে তিন ব্যক্তির অধিনায়ক থাকলে সমস্যা হতে পারে। যদি ক্রিকেট বোর্ড মনে করে, তিন ফরম্যাটে তিন অধিনায়ক থাকবে, সেটা তাদের সিদ্ধান্ত।’

শান্ত জানালেন, কোনো রাগ থেকে এমন সিদ্ধান্ত নেননি তিনি, ‘আমি আশা রাখব, কেউ যেন মনে না করে যে আমি ব্যক্তিগত রাগ থেকে এরকম সিদ্ধান্ত নিয়েছে। এটা আমি দলের ভালোর জন্য করলাম। এখানে ব্যক্তিগত কিছুই নেই।’

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো