Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মহাসমাবেশে আসার পথে ৬ জনের মৃত্যু, চরমোনাই পীরের শোক

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৫ ১৫:৩৯ | আপডেট: ২৮ জুন ২০২৫ ১৭:০৯

ইসলামী আন্দোলনের মহাসমাবেশ। ছবি: সারাবাংলা

ঢাকা: ইসলামী আন্দোলনের মহাসমাবেশ আসার পথে সড়ক দুর্ঘটনায় ছয়জনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

শনিবার (২৮ জুন) বিকেলে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ শোক জানান।

শোক বার্তায় সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

ইসলামী আন্দোলনের মহাসমাবেশ। ছবি: সারাবাংলা

ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যবস্থাপনায় আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারের কাছে পৌছানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানান রেজাউল করীম।

উল্লেখ্য, মহাসমাবেশে আসার পথে সড়ক দুর্ঘটনায় মুন্সিগঞ্জের শ্রীনগরে পাঁচ এবং টাঙ্গাইলে একজন নিহত হন এবং বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এজেড/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো