Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৫ ১৬:৩৮ | আপডেট: ২৮ জুন ২০২৫ ১৯:৫৬

হাফিজুর রহমান

কুষ্টিয়া: কুষ্টিয়ার সদর ও ভেড়ামারায় পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার (২৮ জুন) সকালে সদর উপজেলার ভাদালিয়া এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে দায়িত্ব পালন করার সময় যাত্রীবাহি বাস হাফিজুর রহমানকে (৩৫) চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত পুলিশ সদস্যের বাড়ি পাবনা জেলার চাটমোহর এলাকায়। তিনি কুষ্টিয়া হাইওয়ে থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

এর আগে, সকাল ৮টার দিকে ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া এলাকায় স্যালো ইঞ্জিনচালিত একটি ট্রলির ধাক্কায় রবিউল ইসলাম নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রাস্তা পারাপারের সময় একটি ট্রলি রবিউলকে ধাক্কা দিলে ঘটনা স্থানেই তার মৃত্যু হয়।

নিহত রবিউল একই উপজেলার নওদাপাড়া গ্রামের বাবুল ইসলামের ছেলে।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-মামুন জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ সদস্যের বাড়িতে খবর দেওয়া হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো