Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফেসবুকে রক্তমাখা ছুরি দেখিয়ে ড. ইউনূসকে হত্যার হুমকি, আ.লীগ কর্মী গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৫ ১৭:২১ | আপডেট: ২৮ জুন ২০২৫ ১৮:২৬

গ্রেফতার আওয়ামী লীগ কর্মী মো. আলমগীর। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের লাইভে রক্তমাখা ছুরি দেখিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, প্রধান বিচারপতি ও সেনাপ্রধানকে হত্যার হুমকি দেওয়া আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর শুক্রবার (২৭ জুন) রাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার মো. আলমগীর (৫২) ফটিকছড়ি উপজেলার জাফরনগর ইউনিয়নের বাসিন্দা। তিনি স্থানীয় আওয়ামী লীগের কর্মী বলে জানা গেছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আলমগীর রক্তমাখা একটি ছুরি নিয়ে প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি ও সেনাপ্রধানকে হত্যার হুমকি দিচ্ছেন। ভিডিওতে অশ্লীল ভাষায় গালাগাল করতে দেখা যায় তাকে।

বিজ্ঞাপন

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমেদ সারাবাংলাকে বলেন, ‘রক্তমাখা একটি ছুরি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যার হুমকি দেওয়ার একটি ভিডিও আমরা ফেসবুকে পেয়েছি। ঘটনার পর পরই আমরা বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করি। গত (শুক্রবার) রাতে আমরা আলমগীরকে আটক করি। তাকে ফটিকছড়ি থানায় হওয়া একটি বিস্ফোরক মামলায় আজ (শনিবার) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

সারাবাংলা/আরডি/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো