Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনকে শোকজ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৫ ১৮:০৭ | আপডেট: ২৮ জুন ২০২৫ ১৯:৪৭

হারুনুর রশিদ হারুন।

ঢাকা: ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক এবং সাবেক কাউন্সিলর হারুনুর রশিদ হারুনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি।

শনিবার (২৮ জুন) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দফতর সম্পাদক (যুগ্ম আহবায়ক মর্যাদা) সাইদুর রহমান মিন্টু সই করা ওই নোটিশ গণমাধ্যমেও পাঠানো হয়।

নোটিশে বলা হয়— গত ১৭ জুন ৬/৩ নয়াপল্টন নিবাসী জহিরুল ইসলাম রুমি একটি পত্রে আপনার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ দায়ের করে একটি অভিযোগ পত্র দিয়েছেন। অভিযোগগুলো হলো- (১) অভিযোগকারীর বাড়ি পূনরায় দখলের চেষ্টা, (২) প্রাণনাশের হুমকি, (৩) অভিযোগকারী ও তার স্ত্রীর নামে বনানী ও যাত্রাবাড়ী থানায় মিথ্যা, হয়রানীমূলক হত্যা ও চাঁদাবাজির মামলা দায়ের করতে অন্যকে প্ররোচিত করা, (৪) আপনি এবং আপনার ভাবি কর্তৃক ভুয়া আইনজীবী, ভুয়া সাংবাদিক দিয়ে বাড়ি দখলের চেষ্টা এবং অনলাইন ও নিউজ মিডিয়াতে মিথ্যা তথ্য প্রচার ইত্যাদি।

বিজ্ঞাপন

নোটিশে আরও বলা হয় ইতিপূর্বে (৫ আগস্ট পরবর্তী সময়) একবার উক্ত ব্যাক্তির অভিযোগের প্রেক্ষিতে মহানগর শীর্ষ নেতৃবৃন্দ কর্তৃক আপনাকে মৌখিকভাবে সতর্ক করার পরেও বিষয়টি অব্যাহত রয়েছে। পুনরায় অভিযোগের প্রেক্ষিতে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে পত্র প্রাপ্তির ৪ (চার) কর্মদিবসের মধ্যে লিখিতভাবে মহানগর কার্যালয়ে জবাব দেয়ার জন্য বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিন এর নির্দেশক্রমে আপনাকে অনুরোধ জানানো হলো।

সারাবাংলা/এজেড/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো